▶
পানি ও পদ্মপুকুর | Water in Poddopukur
উপকূলীয় ও পানি-সংকটাপন্ন এলাকায় বৃষ্টির পানি তৃষ্ণা মেটানো ও দৈনন্দিন ভরসা-মর্যাদার গল্প। সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের মাহফুজা খাতুনের মুখেই শুনুন — পানি যেখানে সংকট ও সংগ্রামের আরেক নাম, বৃষ্টি সেখানে প্রকৃতির এক অমূল্য উপহার!
মোটামুটি ১,০০০ বর্গফুটের ছাদে এক বছরে যে পরিমাণ বৃষ্টির পানি পড়ে তা প্রায় ৮ হাজার লোকের প্রতিদিনের পানির চাহিদা পূরণ করতে পারে! অথচ সেই পানির উৎকৃষ্ট ব্যবহার না করে আমরা মাটির আরো আরো গভীর থেকে পানি তুলতেই থাকি। বৃষ্টির পানি সংরক্ষণ ও যথাযথ ব্যবহার এখন আর কোনো বিলাসিতা নয়। এটি ভবিষ্যতের পানি নিরাপত্তার সবচেয়ে সহজ, স্মার্ট ও জরুরি বিনিয়োগ।
#RainwaterHarvesting #ChangeStartsWithWater #WaterAidBangladesh
