স্বমহিমায় ফেরা | জাইমা চৌধুরী | Return in Strength | Zaima Choudhury

স্বমহিমায় ফেরা | জাইমা চৌধুরী | Return in Strength | Zaima Choudhury

জাইমা চৌধুরীর স্বপ্ন ছিল বড়। ডেভেলপমেন্ট কমিউনিকেশনে কাজ করতে গিয়ে তিনি প্রপোজাল রাইটিং ও ডোনর এনগেজমেন্টে যুক্ত ছিলেন, সবসময় চেয়েছেন সাধারণ মানুষের কণ্ঠকে সামনে আনতে। তাঁর কাছে পেশাগত পরিচয় মানে শুধু নিজের ক্যারিয়ার গড়া নয়, বরং একটি বড় উদ্দেশ্যের জন্য কাজ করা। টানা কয়েক বছর কাজের চাপ সামলে তিনি একসময় সচেতন সিদ্ধান্ত নেন বিরতি নেওয়ার, নিজের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিতে। শুরুতে ভেবেছিলেন এটি হবে নতুন শুরুর আগে একটি মানসিক পুনর্বিন্যাস। কিন্তু বিরতির শুরুতেই নিজেকে একা ও বিচ্ছিন্ন মনে হতে থাকে। যেন পুরো ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, আর তিনি থেমে আছেন। সিভিতে গ্যাপ নিয়ে প্রশ্ন, উত্তরহীন আবেদন, ঘরের স্বাচ্ছন্দ্য ছেড়ে আবার পেশাগত জগতে ফেরার মানসিক বাধা, সব মিলিয়ে আত্মবিশ্বাস নড়ে যায়। আর্থিক স্বাধীনতা হারানোও তাঁকে ভাবিয়ে তোলে। কখনও কখনও নিজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন জেগেছে। ঠিক তখনই তিনি খুঁজে পান উইমেনস রিটার্নশিপ প্রোগ্রাম। সেখানে তাঁর বিরতিকে ব্যর্থতা হিসেবে নয়, বরং ‘ইনটেনশনাল পজ’ হিসেবে দেখা হয়েছে। একটি বাক্য তার ভাবনাকে বদলে দেয়: তোমার বিরতি তোমার মূল্য কমায় না, বরং তোমার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। এই উপলব্ধিই তাকে আবার নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে দেয়। আজ জাইমা ওয়াটারএইড বাংলাদেশে ফেলো হিসেবে কাজ করছেন, নতুন আত্মবিশ্বাস নিয়ে। কখনও কখনও একটি বিরতিই শক্তিশালী প্রত্যাবর্তনের পথ তৈরি করে। --- Zaima Choudhury always dreamed big. Working in development communication, she was involved in proposal writing and donor engagement, committed to amplifying the voices of ordinary people. For her, professional identity was not just about building a career. It was about serving a greater purpose. After years of managing intense workloads, she made a conscious decision to take a break and prioritise her mental wellbeing. At first, she believed it would be a reset before a fresh start. But soon, the break began to feel isolating. It seemed as though the entire industry was moving ahead while she stood still. Questions about the gap in her CV, unanswered applications, and the mental barrier of leaving the comfort of home to re-enter professional life all began to shake her confidence. Losing financial independence also weighed on her. At times, she even questioned her own decision. Then she found the Women’s Returnship Programme. There, her break was not seen as a failure but as an intentional pause. One sentence transformed her perspective: your break does not reduce your worth, it expands your outlook. That realisation helped her rebuild belief in herself. Today, Zaima works as a Fellow at WaterAid Bangladesh with renewed confidence. Sometimes, a pause is exactly what prepares you for a powerful return. --- Credits: Agency: PUNCHFORON Location: Dhaka Executive producers: Md Tahmidul Islam Line producers: Plaban Gongopaddhay, Nusrat Anwar, Sing Mong Prue Marma, Upoma Ghosh Special acknowledgment: QUAZI Consultants Copyright © 2026, WaterAid Bangladesh About WaterAid: WaterAid is an international not-for-profit determined to make clean water, decent toilets and good hygiene normal for everyone, everywhere within a generation. We work alongside communities in 22 countries to secure these three essentials that transform people’s lives. Since 1981, WaterAid has reached 28 million people with clean water and nearly 29 million people with decent toilets. Subscribe to our channel: https://www.youtube.com/@WaterAidBD Follow us on X: https://x.com/wateraidbd Connect with us on LinkedIn: https://bd.linkedin.com/company/wateraidbd Find us on Facebook: https://www.facebook.com/BDWaterAid Check our website: https://www.wateraid.org/bd Check out our Instagram page: https://www.instagram.com/wateraid_bangladesh #InternationalWomensDay #WomenReturnship #RiseAndLead #WaterAidBangladesh #CareerComeback