▶
মতবিনিময় সভা ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়
ধর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ পরিস্থিতি বিবেচনায় নয়, বরং প্রতিটি মামলাতেই আইনে নির্ধারিত সময়সীমা মেনে তদন্ত প্রক্রিয়া এবং নিষ্পত্তি সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা
চলমান মামলায় নিয়মিত ও কার্যকর তদারকি ব্যবস্থার অভাব, তদন্ত পরিচালনার ক্ষেত্রে ডিএনএ এবং ফরেনসিক প্রতিবেদন প্রাপ্তির দীর্ঘসূত্রিতা, শাস্তি প্রদান নির্দেশিকার অভাব, এবং ভুক্তভোগীকে দোষারোপ করা ধর্ষণ অপরাধে ন্যায়বিচার নিশ্চিতের পথে মূল অন্তরায় বলে “ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এই মত প্রকাশ করেন। আজ ০৯ জুন ২০২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দুপুর ৩টা থেকে ধর্ষণ আইন সংস্কার জোট (Rape Law Reform Coalition- RLRC) -এর সচিবালয় হিসেবে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত এবং ভুক্তভোগীর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা তথা ন্যায়বিচার নিশ্চিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভাটি আয়োজিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমিন সঞ্চালনায় ও সমাপনি বক্তব্যে এবং ব্লাস্টের অনারারি নির্বাহি পরিচালক সারা হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিচারপতি জিনাত আরা, সভাপতি, আইন কমিশন এবং মোহাম্মদ ইমান আলী, মাননীয় বিচারপতি (অবসরপ্রাপ্ত), আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
#মতবিনিময়সভা #ধর্ষণ #নির্যাতন #আইনগতসুরক্ষা
