▶
র্যাব এর গুলিতে আহত লিমনকে ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের রুল –আইনজীবী আবদুল্লাহ আল নোমান
হাইকোর্ট একটি রুল জারি করে সরকারকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন যে, ২০১১ সালে ঝালকাঠিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যের গুলিতে আহত মোঃ লিমন হোসেনর পা কেটে ফেলা হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ৪৫ দিনেরও বেশি সময় আটক রাখা হয় এরুপ কার্যক্রম কেন মৌলিক অধিকার লঙ্ঘন বলে ঘোষণা করা হবে না। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এছাড়াও রুলে আরো জানতে চাওয়া হয় যে, গুলিবর্ষণ এবং পরবর্তীকালে হয়রানির ফলে লিমনের যে ক্ষতি হয়েছে তার জন্য কেন তাকে ২,৬০,০৯,২০০ টাকা (দুই কোটি ষাট লক্ষ নয় হাজার দুইশ টাকা) ক্ষতিপূরণ প্রদান করা হবে না। তাছাড়া মাহামান্য আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ও ঝালকাঠির কমান্ডার-ইন-চার্জ, পুলিশ সুপার, ঝালকাঠির, জেলা প্রশাসক,ঝালকাঠি ও রাজাপুর থানার অফিসার-ইন-চার্জকে র্যাব-৮-এর সাত কর্মকর্তাকে খুঁজে বের করতে এবং তাদের ঠিকানা আদালতকে অবহিত করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ প্রদান করেছেন।
মোঃ লেমন হোসেন, প্রভাষক গণ- বিশ্ববিদ্যালয়, বর্তমান বয়স ৩০ বছর, তার উপর নির্যাতন এবং পরবর্তীসময়ে বিভিন্ন প্রকার হয়রানির ফলে তার বাম পা কেটে ফেলা হয় এবং জীবন ও ব্যক্তি স্বাধীনতা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে সুরক্ষা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরন থেকে সুরক্ষার মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ দাবি করে রিট আবেদনটি মাননীয় হাইকোট বিভাগে দায়ের করেছেন। উল্লেখ্য যে, রিট পিটিশনে আইনের দৃষ্টিতে সমতা, আইনের সমান সুরক্ষা, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে সুরক্ষার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১, ৩২, ৩৩ এবং ৩৫ এর অধীনে রক্ষিত মৌলিক অধিকার এবং নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণ থেকে সুরক্ষার বিষয়ে অর্ন্তজাতিক সনদসমূহে স্বিকৃত অধিকারসমূহের আঙ্গিকে রিট পিটিশন দাখিল করা হয়েছে। রিট আবেদনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের যথাযত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, অ্যাড. ড. কাজী জাহেদ ইকবাল, অ্যাড. আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী এবং অ্যাড. বনরূপা রায়।
#ConstitutionalRights #Accountability #LegalRights #RAB #RuleOfLaw #পুলিশি_নির্যাতন #সংবিধান #বিচার_চাই #হাইকোর্ট_রুল
Facebook: https://www.facebook.com/BLASTBangladesh/
Website: https://blast.org.bd/
© Bangladesh Legal Aid and Services Trust (BLAST). All Rights Reserved
