আওয়ার অফ কোড: খেলতে খেলতে কোডিং শেখা

আওয়ার অফ কোড: খেলতে খেলতে কোডিং শেখা

২০২৪-এর ডিসেম্বর, কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক উপলক্ষে কয়েকটি স্কুল প্রথমবার #HourOfCode এ অংশগ্রহণ করল — উদ্দেশ্যঃ এক ঘণ্টায় খেলা আর কোড একইসঙ্গে শেখা। মজাটাই মূল: ছোট ধাঁধা মেলাও, ছোট্ট একটা গেম বানাও। আর, এর মধ্য দিয়েই বুঝে নেয়া, কম্পিউটার কেবল স্পষ্ট, যুক্তিসংগত নির্দেশই মানে। খেলতে খেলতে কোডিং শেখা। সেই ছিল শুরু, যার ফলাফল চোখে পড়ার মতো। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে সারা দেশের ৯৪১টি স্কুলের ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীরা চারটি ক্ষুদে গেম খেলার মাধ্যমে কোডিং শিখেছে। দুই লক্ষেরও অধিক শিশু শিক্ষার্থী, যাদের ৩৫ শতাংশই মেয়ে, সব ধাপ পেরিয়ে পেয়েছে সার্টিফিকেট। এদের অনেকের জন্যেই এটাই ছিল প্রথম জাভাস্ক্রিপ্ট বা ব্লক-কোড লেখার অভিজ্ঞতা। শিক্ষকেরা জানাচ্ছেন, এখন ল্যাব আর ফাঁকা থাকে না। যুক্তি-খেলার এই স্বাদে ক্লাসরুমের গনিত পরীক্ষাতেও শিক্ষার্থীদের ফলাফল ভাল হচ্ছে। আওয়ার অফ কোড-এর পরের রাউন্ডের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। নতুন সময়সূচি, নতুন ধাঁধা আর আরও বহু নতুন কোডারের গল্প নিয়েই কিশোর বাতায়নে-এ শিগগির নতুন আপডেট আসছে। কিশোর বাতায়ন'কে ফেইসবুকে ফলো করুন: https://www.facebook.com/konnect.edu.bd #HourOfCode #CodingForAll #EmpowerWithTech #FutureReady #ICTForDevelopment সোশ্যাল মিডিয়ায় এটুআই (a2i) সম্পর্কে বিস্তারিত জানুন: ফেসবুক: https://www.facebook.com/a2iBangladesh ইউট্যুব: https://www.youtube.com/@a2ibangladesh লিংকডইন: https://linkedin.com/company/a2ibangladesh এক্স: https://x.com/a2i_bd ইন্সটাগ্রাম: https://www.instagram.com/a2ibangladesh/ থ্রেডস: https://www.threads.net/@a2ibangladesh টিকটক: https://www.tiktok.com/@a2ibangladesh আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।